দিবসে চুয়াডাঙ্গায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন

আপলোড তারিখঃ 2018-03-20 ইং
দিবসে চুয়াডাঙ্গায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন ছবির ক্যাপশন:
সকল প্রস্তুতি সম্পন্ন : মহান স্বাধীনতা ও জাতীয় এসএম শাফায়েত: চুয়াডাঙ্গায় প্রথম বারের মত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে বয়স ভিত্তিক এ প্রতিযোগিতায় বালক-বালিকারা অংশগ্রহন করতে পারবে। ১২ থেকে ১৬ বছর বয়সী বালকরা ‘ক’ গ্রুপ, ১৬ থেকে ২০ বছর বয়সীরা ‘খ’ গ্রুপ এবং ১২ থেকে ১৮ বছর বয়সী বালিকরা ‘গ’ গ্রুপের প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আর্কষনীয় উপহার ও ১ মাসের সুইমিং সম্পূর্ণ ফ্রি। এ আয়োজনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, ‘সাঁতার একটি স্বয়ং সম্পন্ন শরীর চর্চা। যেখানে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ একসাথে কাজ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- ক্যাডেট কলেজে ভর্তি, নেভী, বিমানবাহিনী ও সেনা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে চাকুরীর জন্য সাঁতার জানা এখন আবশ্যক করা হয়েছে। এসব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখলেও নদী-মাতৃক এ বাংলাদেশে রয়েছে অসংখ্যা নদ-নদী, খাল-বিল, বাওড়, পুকুর-ডোবা। সময়ে অসময়ে আমাদেরকে পানিপথে পাড়ি দিতে হয় এ সব নদ-নদী খাল বিল। তাই অনাকাঙ্খিত বিপদ থেকে নিজেকে ও অন্যদেরকে রক্ষা করতে সাঁতার শেখার কোন বিকল্প নেই। তাই আসুন আমরা সকলেই সাঁতার শিখি ও আমাদের সন্তানদের সাঁতার শেখায়।’ চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের সাধারন সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী বলেন, ‘আমরা অশিক্ষিত মাঝি ও শিক্ষিত নৌকাযাত্রীর নদী পার হওয়ার গল্প সম্পর্কে জানি। নৌকার যাত্রী শিক্ষিত পন্ডিত ব্যক্তি হওয়া সত্বেও সাঁতার না জানায় তার জীবনের ষোল আনাই যে মিছে! সেটি সেদিন ঝড়ো আবহাওয়ার কবলে মর্মে মর্মে অনুধাবন করেছিল পন্ডিত ব্যক্তিটি। কারণ জানার আছে অনেক সুবিধা। শুধু শিক্ষিত হলেই চলবে না; শিক্ষিত হওয়ার পাশা-পাশি নিজেকে যে কোন ধরণের অনাকাঙ্খিত বিপদ থেকে রক্ষা করার কৌশল আয়ত্ত করতে হবে। তাই আসুন আমরা আমাদের সন্তানদের ভবিষৎ ভেবে তাদেরকে সচেতন করে তুলি ও তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলি সাঁতার শেখার মাধ্যমে।’ সাঁতার প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের কার্যালয় ও ০১৭১৩-৯০০৬৩৫ এবং ০১৭১৬৪৯৩২৬৬ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)