যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালেক গ্রেফতার; জেলহাজতে প্রেরণ

আপলোড তারিখঃ 2018-03-20 ইং
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালেক গ্রেফতার; জেলহাজতে প্রেরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ির কৃষক হত্যা মামলার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়িতে সবুর আলী নামের এক কৃষককে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসন থেকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃত আসামী আব্দুল মালেক চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে। পুলিশ জানায়, ২০০৭ সালের ১১ জুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ির কৃষক সবুর আলী ওরফে খোকন হত্যা মামলার সাজাপ্রাপ্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মালেক দীর্ঘদিন যাবত পলাতক ছিল। এ হত্যাকান্ডের পর সে ভারতে পালিয়ে যায়। ২০০৯ সালে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। গত এক বছর আগে ভারতে থেকে ফিরে সে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসনে ঘর বরাদ্দ নেয় নতুন পরিচয়ে বসবাস শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার দুপুরে বেগমপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিকালে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)