যৌতুক মামলায় কোর্টচাঁদপুরের বটু চুয়াডাঙ্গা কারাগারে

আপলোড তারিখঃ 2018-03-20 ইং
যৌতুক মামলায় কোর্টচাঁদপুরের বটু চুয়াডাঙ্গা কারাগারে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোর্টচাঁদপুরের নিরাময় ফার্মেসীর মালিক নাসির হায়দার বটু এখন চুয়াডাঙ্গা কারাগারে আটক। রবিবার দুপুরে চুয়াডাঙ্গার আমলী আদালতে দায়ের করা একটি যৌতুক মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। চুয়াডাঙ্গার মাস্টারপাড়ার রওশন আলী বিশ্বাসের মেয়ে ফারহানা আফরোজ বুলুর সাথে ২০০১ সালে বিয়ে হয় নাসির হায়দার বটুর। অতি সম্প্রতি ফারহানা আফরোজ বুলুকে তার পিতার বাড়ি চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ায় পাঠিয়ে দিয়ে খালিশপুরে দ্বিতীয় বিয়ে করে বটু। দ্বিতীয় স্ত্রী রিমাকে নিয়ে ঘর-সংসার শুরু করে সে। এদিকে, চুয়াডাঙ্গার বুলুর পক্ষে তার ভাই শওকত আলী চুয়াডাঙ্গা আমলী আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় জামিন নামঞ্জুর হয়ে বটুকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে। শওকত আলীর পক্ষে মামলা পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)