জীবননগরে সোলার পাম্পে ধান চাষ! কৃষকের মুখে হাসি

আপলোড তারিখঃ 2018-03-20 ইং
জীবননগরে সোলার পাম্পে ধান চাষ! কৃষকের মুখে হাসি ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলার হাবিবপুর ও গঙ্গাদাশপুর গ্রামে প্রায় ১শ ৫০ বিঘা জমিতে সৌর বিদ্যুতচালিত ১টি গভীর নলকূপের পানিতে ধান চাষ হচ্ছে। বোরো মৌসুমে পানির সংকট নেই। একদিকে অবিরাম পানির প্রবাহ, অন্যদিকে কম খরচ, সবমিলিয়ে খুশী কৃষকরা। পূর্বে এক বিঘা জমিতে সেচের পানি বাবদ কমপক্ষে ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হলেও উপযুক্ত সময়ে পানি পাওয়ার নিশ্চয়তা ছিল না। অথচ বতর্মানে ৪ থেকে ৫ হাজার টাকায় পাওয়া যায়; প্রয়োজনের চেয়ে অধিক পানি। জীবননগর উপজেলায় প্রায় ৯৮% মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল এ অঞ্চলের মাঠের ফসল তাদের জীবিকার একমাত্র অবলম্বন। এ উপজেলার মাটি এটেল ও দো’ঁআশ প্রকৃতির হওয়ায় খরা মৌসুমে মাঠ ফেটে চৌচির হয়ে যেত। অগভীর নলকূপের পানি মাঠের প্রয়োজনীয় পানির চাহিদা মেটাতে পারত না। ফলে জমিতে প্রয়োজনীয় পানি নিশ্চিত করতে সেচ খরচ বেশি পড়ত। এতে কৃষকেরা চাষে আশানুরুপ লাভ পেত না। বোরো মৌসুমের মাঠ জুড়ে এখন সবুজ ধানের কচি পাতার দোল আর কৃষকের হাসি মিলে আনন্দের ঢেউ তুলেছে এই উপজেলার দুই গ্রামের কৃষকদের। পানির সরবরাহ নিশ্চিত করতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নরে হাবিবপুর ও গঙ্গাদাশপুর বর্তমানে প্রতি মৌসুমের তুলনায় এ বছর ফলন বেশি পাওয়ার আশা করছেন কৃষকরা। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর ও গঙ্গাদাশপুর ১টি গভীর নলকুপে সৌর বিদ্যুতচালিত পাম্প দিয়ে কৃষকরা তাদের ধান চাষ করছে। বে-সরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের একান্ত প্রচেষ্টায় ও ইনফ্যাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিঃ (ইডকল)’র আর্থিক সহযোগিতায় নবায়ন যোগ্য শক্তির উৎস সৌর শক্তিকে কাজে লাগিয়ে সোলার সেচ পাম্প স্থাপন করছে। গঙ্গাদাশপুর গ্রামের কৃষক নেতা ফজলুর রহমান বাটা জানান, ইডকলের অর্থায়নে এবং বে-সরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গঙ্গাদাশপুর ও হাবিবপুর গ্রামের মাঠে সোলার পাম্প স্থাপন করা হয়েছে। এই সোলার পাম্প স্থাপন করায় কৃষকের সেচ বাবদ খরচ কমে যাবে এবং সময় মতো পানি প্রাপ্তির নিশ্চিয়তা পাবে। জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ জানান, সোলার পাম্প কৃষিক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। নবায়ন যোগ্য শক্তির উৎস কাজে লাগিয়ে একদিকে নবায়ন যোগ্য নয়, এমন জ্বালানী সাশ্রয়ী করার পাশাপাশি কৃষকেরা কম খরচে সেচ সুবিধা পাচ্ছে। পানির সরবরাহে ঘাটতি না থাকায় চাষি যে কোন ফসলের চাষ করতে পারছে। ফলে চাষি আর্থিক ভাবে উপকৃত হচ্ছে। এছাড়া ভবিষ্যতে ডিজেল বা বিদ্যুতের ঘাটতি দেখা দিলে সোলার পাম্প বিকল্প হিসেবে কৃষিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)