মাঝে ইউএনও’র নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

আপলোড তারিখঃ 2018-03-20 ইং
মাঝে ইউএনও’র নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ ছবির ক্যাপশন:
গাংনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের গাংনী অফিস: গাংনীর বেতবাড়ীয়া পূর্বপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিষ্ণুপদ পাল। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন। সোমবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও স্বশরীরে উপস্থিত থেকে নগদ অর্থের চেক ও ঢেউটিন প্রদান করেন। জানা গেছে, সম্প্রতি অসাবধানতাবশত বসত ঘর ও গোয়ালঘরে অগ্নিকান্ডে বেতবাড়ীয়া গ্রামের জামেনা খাতুন ও প্রতিবেশী ডলিয়ারা খাতুনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় মালামালসহ গরু-ছাগল পুড়ে মারা যায়। আবেদনের প্রেক্ষিতে সরকারী ত্রাণ ভান্ডার থেকে তাদের নগদ ৩ হাজার টাকা ও ১ বান্ডিল করে ঢেউটিন সহায়তা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)