কমেছে সোনার দাম

আপলোড তারিখঃ 2018-03-19 ইং
কমেছে সোনার দাম ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। বিয়ের মৌসুম শেষে সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার টাকার বেশি কমল। আজ সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে শীতের শুরু থেকে কয়েক দফায় বেড়ে সোনার দাম প্রতি ভরি ৫০ হাজার টাকার উপরে ওঠে। সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল গত ২৫ জানুয়ারি। আর এখন সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ২৮৩ টাকা কমে হচ্ছে ৫০ হাজার ৭৫২ টাকা। অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমেছে। দাম কমার পর বাজারে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা (২২ ক্যারেট) ৫০ হাজার ৭৫২ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৮ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৩ হাজার ৬২৩ টাকা। সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়। এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়ালা। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সোনার দাম কামানো হয়েছে। আজ থেকে নতুন এই দর কার্যকর হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)