চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু : আহত ২

আপলোড তারিখঃ 2018-03-19 ইং
চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু : আহত ২ ছবির ক্যাপশন:
পাঁচমাইল বাজারে পাখিভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিজস্ব প্রতিবেদক/ সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে পাখিভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে সুবদীয়া কাছারি পাড়ার ইসা হকের স্ত্রী পারুলা খাতুন (৫০) গতকাল আয়নাল হকের পাখি ভ্যান যোগে ধুতুরহাট গ্রামে তার খালুর মৃত্যুর খবর শুনে রওনা দেয়। পথিমধ্যে পাঁচমাইল বাজারে পৌছালে পাখি ভ্যানেটিকে পিছন থেকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পাখি ভ্যানে থাকা সুবদীয়া গ্রামের আয়নাল হকের স্ত্রী সফুরা খাতুন ও পাখি ভ্যান চালক আয়নাল হক আহত হলেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পারুলা খাতুনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। পারুলা খাতুনের তিনটি ছেলে সন্তান আছে। সংবাদ পেয়ে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)