বেগমপুরে শ্লীলতাহানির প্রতিবাদ করায় মা-মেয়েকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-19 ইং
বেগমপুরে শ্লীলতাহানির প্রতিবাদ করায় মা-মেয়েকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে ঝাঝড়ি গ্রামে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় মা-মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশি জহিরের বিরুদ্ধে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে ঝাঝড়ি গ্রামে স্কুলপাড়ার আব্দুল জলিলের স্ত্রী সুফিয়া খাতুন (৪৫) ও তার মেয়ে রিতা খাতুন। আহত সুফিয়া খাতুন বলেন, আমার প্রতিবেশী মুনসুরের ছেলে জহির (৩৫) গতকাল দুপুরে আমার মেয়ের স্পর্শকাকাতর স্থানে হাত দেয়। এর প্রতিবাদ করলে আমার ও আমার মেয়েকে পিটিয়ে জখম করে। এতে আমার একটি কানের লতি ছিড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসার বলেন, এঘটনায় কোন মামলা বা অভিযোগ দেয়নি আহতরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)