চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ আহত

আপলোড তারিখঃ 2018-03-19 ইং
চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফেরিঘাট রোড়ের শিশুস্বর্গের সামনে মাইক্রোবাসের ধাক্কায় আলাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের স্কুলপাড়ার মৃত. আইনালের ছেলে। জানা গেছে, গতকাল সন্ধ্যার পর বৃদ্ধ আলাল উদ্দিন প্রয়োজনীয় কাজ শেষে ফেরিঘাট রোড় দিয়ে পায়ে হেটে বড় বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বৃদ্ধ আলাল উদ্দিন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আলাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসক দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)