নেপালে বিমান দুর্ঘটনা : নিহত ১৫ বাংলাদেশির মরদেহ শনাক্ত

আপলোড তারিখঃ 2018-03-18 ইং
নেপালে বিমান দুর্ঘটনা : নিহত ১৫ বাংলাদেশির মরদেহ শনাক্ত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ১৫ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ১৫ বাংলাদেশির মরদেহ শনাক্তের কথা জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। গতকাল শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালের ফরেনসিক বিভাগের পক্ষ থেকে মরদেহগুলোর নাম প্রকাশ করা হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫ জন বাংলাদেশি, ৯ জন নেপালি ও একজন চীনের নাগরিক। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের পাঁচ দিন পর ফরেনসিক পরীক্ষা শেষে এসব মরদেহ তাদের উপস্থিত নিকট স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। এ সময় হাসপাতালটির ফরেনসিক বিভাগের প্রধান প্রমোদ শ্রেষ্ঠা ও বাংলাদেশি মেডিক্যাল টিমের সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে বলা হয়, মোট ২৫টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। নেপালি ও চীনা নাগরিকের মরদেহ স্বজনদের দেখানোর পর বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেখানোর ব্যবস্থা নেওয়া হয়। পরে বাংলাদেশিদের তালিকা পড়ে শোনান ডা. সোহেল মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)