চুয়াডাঙ্গায় এক যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-18 ইং
চুয়াডাঙ্গায় এক যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পুর্ব শত্রুতার জের ধরে টনি (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা মাছপট্টিতে এ ঘটনা ঘটে। আহত টনি চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন গোরস্থানপাড়ার জাহাঙ্গীরের ছেলে। আহত টনি বলেন, প্রায় মাস দুয়েক আগে একটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল চুয়াডাঙ্গা পুরাতন গোরস্থানপাড়ার নবাবের ছেলে কালাম (২২), মাছপট্টি এলাকার মান্নানের ছেলে রাব্বিসহ কয়েকজন মাছের আড়তের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, টনির অবস্থা আশঙ্কাজনক। তার মাথায়, হাত ও পিঠে গুরুতর কোপের জখম রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য টনিকে রেফার্ড করা হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)