আগামী সংসদ নির্বাচনে একাধিক দিনে হবে ভোট

আপলোড তারিখঃ 2018-03-18 ইং
আগামী সংসদ নির্বাচনে একাধিক দিনে হবে ভোট ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: নিরাপত্তা নিশ্চিত করতে একদিনে ৩০০ আসনে ভোট না নিয়ে ধাপে ধাপে ভোট নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে নিয়ে সাংবদিকদেরকে এ কথা জানান মন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিনে ভারতেশ্বরী হোমসে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান অর্থমন্ত্রী। একাধিক দিনে ভোট নেয়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ছবিসহ ভোটার আইডি কার্ড হওয়ায় ফলে এখন আর জালিয়াতির নির্বাচন করা সম্ভব না। তবে দুই এক জায়গায় গু-াবাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করার সম্ভাবনা রয়েছে। সেজন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।’ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে ভোট নেয়া হয়েছে একই দিনে। তবে ইউনিয়ন এবং উপজেলা পরিষদ নির্বাচনে ভোট নেয়া হয়েছে একাধিক দিনে। নির্বাচনের সময় বর্তমান মন্ত্রিসভা দায়িত্ব পালন করবে না বলে জানিয়ে অর্থমন্ত্রী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে বর্তমান মন্ত্রী পরিষদ ভেঙে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব রয়েছে শুধু সেসব দল থেকে প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন নতুন মন্ত্রী পরিষদ গঠন করবেন তিনি। কিন্তু বর্তমান সংসদে বিএনপির কোনো প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সেই মন্ত্রী সভায় তাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচনকালীন সরকারে বিএনপির জায়গা না হওয়ার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংসদে যে সব দলের প্রতিনিধিত্ব রয়েছে শুধুমাত্র সেই সকল দল থেকে প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করবেন তিনি (প্রধানমন্ত্রী)। বর্তমান সংসদে বিএনপির কোন প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সেই মন্ত্রিসভায় তাদের কোন প্রতিনিধিত্ব থাকবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)