পুলিশের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর

আপলোড তারিখঃ 2018-03-17 ইং
পুলিশের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: পুলিশ সদস্যদের দায়িত্বরত অবস্থায় অনিয়ন্ত্রিতভাবে মুঠোফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত ১২ মার্চ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এটি কার্যকর হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। এতে বলা হয়েছে-পুলিশ সদস্যরা এই আদেশ না মানলে ‘কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য হবে’। পুলিশ সদর দফতরের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে দাফতরিক বা জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে যথাযথ দায়িত্ব পালন ব্যাহত হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা, নিজের নামে ইস্যুকৃত অস্ত্র-গুলি ও সরকারি সম্পদের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। পুলিশ সদস্যদের প্রতি দেওয়া নির্দেশনাগুলো হলো: ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার সংক্রান্তে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করবেন না। এক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়কালে কোন কোন পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তার মোবাইল নম্বর নামের পাশে উল্লেখ করতে হবে। পুলিশ সদস্যরা কর্তব্যরত অবস্থায় সেলফি বা ছবি তোলাসহ সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকবেন। দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে গেমস খেলা, ভিডিও দেখা, গান শোনা, ইউটিউব, ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল পড়া থেকে বিরত থাকবেন। এস্কর্ট ডিউটি ও ভিভিআইপি ডিউটিসহ সব ধরনের অপারেশন বা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)