ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে সুমন নামের একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা গেছে,আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে থানার এসআই একরাম, এসআই শাখাওয়াত চুয়াডাঙ্গা সদরের আমিরপুর গ্রামের আসাদ আলির ছেলে সুমনকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
