আচরনবিধি লংঘন করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে

আপলোড তারিখঃ 2018-03-17 ইং
আচরনবিধি লংঘন করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ছবির ক্যাপশন:
জীবননগর তিন ইউপি নির্বাচনে আচারনবিধি সংক্রান্ত সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: আসন্ন আগামী ২৯ মার্চ জীবননগর উপজেলার বাঁকা, হাসাদহ ও রায়পুর তিনটি ইউপি’র সাধারন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও নির্বাচনী আচারনবিধি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচারনবিধি সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, যদি কোন প্রার্থী নির্বাচনী আচারণবিধি লংঘন করে তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন যাতে সুষ্ঠ সুন্দরভাবেস শেষ হয় তার জন্য যা যা করণীয় প্রশাসনিকভাবে তার সব ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা থাকবে এবং যে সমস্ত ভোট কেন্দ্র ঝুঁকিপুর্ণ মনে হবে সে সমস্ত ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তিনি আরো বলেন যদি কোন প্রার্থীর বিরুদ্ধে অপর কোন প্রার্থী মনে করেন যে তিনি নির্বাচনী আচারনবিধি লংঘন করছে তা হলে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করতে হবে। সেটি তদন্ত করে দেখা হবে এবং আনিত অভিযোগ সঠিক বলে প্রমানিত হলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহন করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা নিরাপত্তার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নির্বাচনী আচারণবিধি লংঘনের সমস্ত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন, বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়ন পরিষদের ২৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)