বিদায়ী দুই সিভিল সার্জনসহ ৯ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান

আপলোড তারিখঃ 2018-03-17 ইং
বিদায়ী দুই সিভিল সার্জনসহ ৯ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বিদায় সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, ডা. দিলীপ কুমার রায়সহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ও এক জনকে দক্ষতা সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আনুষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিদায়ী অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, সার্জারি কনসালটেন্ট ডা. তারিক হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, স্যাকমো রবিউল ইসলাম। বক্তব্য পর্ব শেষে বিদায়ী সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা.মাসুদ রানা, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিবুল ইসলাম, সদ্য অবসরে যাওয়া নার্সিং সুপারভাইজার রেবা রাণী বিশ্বাস, প্রীতি বিশ্বাস, স্যাকমো মোখলেছুর রহমান, সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত ষ্টেনো আব্দুল কাদেরকে সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও স্বাস্থ্য শিক্ষায় ৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অধিকারকারী সিনিয়র স্টাফ নার্স শহর বানুকে ক্রেস্ট প্রদান করা হয়। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিএমএ-চুয়াডাঙ্গার সভাপতি ডা.মার্টিন হিরোক চৌধুরী তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ-চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন। আরও উপস্থিত ছিলেন ডা. মাহাবুবুর রহমান মিলন, ডা. আসাদুর রহমান মালিক খোকন, ডা. মশিউর রহমান, ডা. হোসনে জারী তাহমিনা আঁখি, ডা. শিরিন জেবীন সুমিসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডা. আবু বক্কর সিদ্দীক এবং উপস্থাপনায় ছিলেন ডা. আকলিমা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)