চুয়াডাঙ্গার তালতলায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-16 ইং
চুয়াডাঙ্গার তালতলায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার তালতলা পশুহাটপাড়ায় ইদ্রিস (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে কয়েক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এঘটনা ঘটে। আহত ইদ্রিস চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আলীহিমের ছেলে। জানা গেছে, গত বুধবার রাতে ইদ্রিসের চাচার দোকানে কয়েকজন যুবক বাজী পটকা মেরে আগুন ধরিয়ে দেয়। পরে দোকানের মালামালসহ সব পুড়ে ভুস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়। এরই জের ধরে এলাকার আরিফ, সজিব ও রকিবুল ইদ্রিসকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ইদ্রিসকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ আগুনে পোড়া দোকানে পরিদর্শন করেন। এরই কিছুক্ষন পরই ইদ্রিসকে কুপিয়ে জখম করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)