গাংনীতে মশার কয়েল থেকে আগুন : গৃহবধূ দগ্ধ

আপলোড তারিখঃ 2018-03-16 ইং
গাংনীতে মশার কয়েল থেকে আগুন : গৃহবধূ দগ্ধ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের চককল্যাাণপুর গ্রামে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় গৃহকর্তী আহত হয়েছেন। এ সময় ১টি গরু ও ১টি ছাগলসহ কয়েকটি হাঁস-মুরগীর মারা যায়। গত বুধবার দিবাগত রাত রাতে চককল্যাণপুর গ্রামের মজিরুদ্দীনের ছেলে কৃষক আব্দুল মতিন-এর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন রাতে বাড়ির মালিকের স্ত্রী নার্গিস খাতুন (৪০) তার গরুর গোয়ালঘরে মশা তাড়াবার জন্য কয়েল রাখেন। গভীর রাতে ওই কয়েল-এর আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। ওই আগুনে গোয়ালঘরে বেঁধে রাখা ১টি গরু, ১টি ছাগল ও কয়েকটি হাঁস-মুরগী মারা যায়। পরে আগুনের ঝলকানীতে গৃহবধূ নার্গিস খাতুনের চোখে পড়ে। এ সময় সে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে পুড়ে আহত হন। পরে প্রতিবেশীরা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করার আগেই ঘর পুড়ে ভস্মীভূত হয়। এদিকে আহত গৃহবধূ নার্গিস খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)