৬ জুয়াড়ি আটক : পালাতে গিয়ে একজন আহত

আপলোড তারিখঃ 2018-03-16 ইং
৬ জুয়াড়ি আটক : পালাতে গিয়ে একজন আহত ছবির ক্যাপশন:
জীবননগরের লক্ষীপুরে গোয়েন্দা পুলিশের অভিযান জীবননগর অফিস: জীবননগর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার মিলপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে গুরুতর আহত হয়েছে এক যুবক। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর এলাকার লক্ষীপুর মিলপাড়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ওই এলাকার জাফরের চায়ের দোকানের পিছনে টিনসেডের ঘর থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে একই গ্রামের মৃত মিয়ন উদ্দিনের পুত্র নবি হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছে। এসময় ডিবি পুলিশের এক সদস্য তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরী ভাবে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে শাহ্ আলম (৪০), একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আঃ করিম (৪২), মোহাম্মদ আলীর ছেলে বাবু (৩০), কাঁলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বিপুল হোসেন (৩২), পিয়ারাতলার আমতলা পাড়ার ইসমাইলের ছেলে আসাদুল হক (৫২) ও পিয়ারতলা উত্তর পাড়ার আবুল কালামের ছেলে মমিনুল ইসলামকে (৩৩) আটক করে। তাদের বিরুদ্ধে রাতেই জীবননগর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি’র উপপরিদর্শক (এসআই) আশরাফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)