চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে আন্তসত্তা নারীকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-15 ইং
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে আন্তসত্তা নারীকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে রাবেয়া খাতুন (২৫) নামের এক অন্তসত্তা নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী ইয়াসিন আলী। গতকাল বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে এঘটনা ঘটে। আহত রাবেয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ গ্রামের ঘাটপাড়ার মিঠুর স্ত্রী। জানা গেছে, হাটকালুগঞ্জ এলাকার ঘাটপাড়ার মৃত. ওলী শেখের ছেলে ইয়াসিনের খাস জমিতে মলমুত্র ত্যাগ করা নিয়ে রাবেয়ার সাথে প্রায়ই গ-গোল হত। এরই জের ধরে গতকাল সকালে এ নিয়ে দু’জনের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ইয়াসিনের হাতে থাকা হেসো দিয়ে রাবেয়াকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাবেয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)