ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথলী ক্যাম্পের টহল গতকাল বুধবার চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ৬৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন পাড়া গ্রাম থেকে ৩২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ ঊনত্রিশ হাজার টাকা। জব্দ ভারতীয় ফেন্সিডিল চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
