সৃষ্টিতত্ত্বের বিষ্ময়কর বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই

আপলোড তারিখঃ 2018-03-15 ইং
সৃষ্টিতত্ত্বের বিষ্ময়কর বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। গতকাল বুধবার তার পরিবারের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন। তত্ত্বীয় পদার্থবিদ্যার এই দিকপালের বয়স হয়েছিল ৭৬ বছর। কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতা নিয়ে কাজের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ছিলেন ব্রিটিশ এই বিজ্ঞানী। হকিংয়ের তিন সন্তান লুসি, রবার্ট এবং টিম বলেছেন, 'আমরা গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। তিনি খ্যাতিনাম একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যার কাজ আরও বহু কাল বেঁচে থাকবে।' স্টিফেন হকিংয়ের 'সাহস ও অধ্যাবসায়ের'ও প্রশংসা করেছেন তার সন্তানেরা। তারা বলেন, 'তার (হকিংয়ের) প্রতিভা ও রসবোধ বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রেরণা জোগাবে। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।' বিশ্বের সেরা মহাকাশবিজ্ঞানীদের একজন হকিং। তার লেখা 'এ ব্রিফ হিস্ট্রি অব টাইম' সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের একটা। শারীরিকভাবে ভীষণরকম অচল এবং এ.এল.এসের (এমায়োাট্রফিক ল্যাটারাল সেক্লরোসিস বা লাউ গেহরিগ রোগ - যা এক প্রকার মোটর নিউরন রোগ) জন্য ক্রমাগতভাবে সম্পূর্ণ অথর্বতার দিকে ধাবিত হওয়া সত্বেও বহু বছর যাবৎ তিনি তাঁর গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে গেছেন। গ্যালিলিও গ্যালিলাই-এর মৃত্যুর ঠিক তিনশত বছর পরে, ১৯৪২ সালের ৮ই জানুয়রি হকিংয়ের জন্ম, অক্সফোর্ডে। হকিংয়ের বাবা ড. ফ্রাঙ্ক হকিং একজন জীববিজ্ঞান গবেষক ও মা ইসোবেল হকিং একজন রাজনৈতিক কর্মী। হকিংয়ের বাবা-মা উত্তর লন্ডনে থাকতেন। লন্ডনে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। হকিং গর্ভে আসার পর নিরাপত্তার খাতিরে তারা অক্সফোর্ডে চলে যান। হকিংয়ের জন্মের পর তাঁরা আবার লল্ডনে ফিরে আসেন। ফিলিপ্পা ও মেরি নামে হকিংয়ের দুই বোন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)