খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত

আপলোড তারিখঃ 2018-03-15 ইং
খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ১৮ মার্চ রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদনকারীদের এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আদালত। গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার। শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতির সঙ্গে বিএনপি আইনজীবীরা চরম বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। কয়েক মিনিটি পরই আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে। এরপর খালেদা জিয়ার আইনজীবীরা আদালত কক্ষ ত্যাগ করেন। এদিকে জামিন আদেশ স্থগিত হওয়ার পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, আমরা ব্যথিত দেশের মানুষও ব্যথিত, মর্মাহত। আমাদের বক্তব্য না শুনে দেশের সর্বোচ্চ আদালত আদেশ দিয়েছেন। বিচার বিভাগের কাছ থেকে আমরা এটা আশা করি নাই। অপরদিকে দুদকের আইনজীবী বলেছেন, আপিল বিভাগের এই আদেশর ফলে আমি আনন্দিত। খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে চেম্বার আদালতে আবেদন আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৮ মার্চ রোববার দিন ধার্য করেছেন আদালত। গত মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদন শুনে তা শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন। তারাই ধারাবাকিতায় গতকাল এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে শুনানি শুরু হয়। শুরুতে দুদকের আইনজীবীর বক্তব্য শুনে আদালত স্টে অর্ডার দেন। পরবর্তীতে খালেদা জিয়ার আইনজীবীরা কথা বলতে গেলে আপিল বিভাগ ও আইনজীবীদের মধ্যে উতপ্তবাক্য বিনিময় শুরু হয়। শুনানিতে প্রধান বিচারপতি ও আইনজীবীদের বাগবিতন্ডা) কথোপথন : শুরুতেই দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, হাইকোর্ট ৪টি কারণ দেখিয়ে খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। আমরা এখনও সে আদেশের সার্টিফায়েড কপি পাইনি। আদেশের কপি পেলে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করব। এ সময় প্রধান বিচারপতি বলেন, সিপি (লিভ টু আপিল) ফাইল করে আসেন। তখন দুদকের আইনজীবী বলেন, সিপি ফাইল করতে রোববার- সোমবার পর্যন্ত আমাদের সময় দেয়া হোক। এ পর্যন্ত জামিন স্থগিত রাখা হোক। এরপর আদালত বলেন, ঠিক আছে সিপি ফাইল করে আসেন রোববারের মধ্যে। এ পর্যন্ত জামিন স্টে (স্থগিত) থাকবে। তখন খালেদার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, আমাদেরকে আগে শুনেন। আমাদের বক্তব্য (আসামিপক্ষের) তো শুনেন নাই। আমাদের না শুনে এভাবে আদেশ দিতে পারেন না। এ সময় প্রধান বিচারপতি বলেন, শুনতে হবে না। রোববার পর্যন্ত তো স্থগিত দিয়েছি। ওই দিন আসেন, তখন শুনব। বিএনপি আইনজীবীদের বিক্ষোভ: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। গতকালই খালেদা জিয়াকে জামিন রোববার পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ আদেশ দেয়ার পরই পরই বিক্ষোভ মিছিল করে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য না শুনে স্টে অর্ডার হওয়ার পরই পরই আদালত কক্ষ থেকে লজ্জা লজ্জা বলে বের হয়ে আসেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেখান থেকে বের হয়েই প্রধান বিচারপতির পদত্যাগসহ বিভিন্ন ধরনের স্লোাগান দিতে থাকেন তারা। এরপর সমিতির সভাপতির রুমের সামনে থেকে শুরু করেন বিক্ষোভ বের করেন। মিছিলটি সমিতির বিভিন্ন ভবনের সামনে প্রদক্ষিণ করে। এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোলবোমা হামলায় আট যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন কুমিল্লার আদালত। গতকাল বুধবার খালেদা জিয়ার জামিন চেয়ে কুমিল্লার ৫নং আমলী আদালতে আবেদন করেন তার আইনজীবী। আদালতের বিচারক মো. মুস্তাইন বিল্লা বিকেল সাড়ে ৩টায় তা নামঞ্জুর করে দেন। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে গত ১২ ফেব্রুয়ারি এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)