চুয়াডাঙ্গার ভিমরুল্লায় বুকে রড ঢুকে কিশোর আহত

আপলোড তারিখঃ 2018-03-15 ইং
চুয়াডাঙ্গার ভিমরুল্লায় বুকে রড ঢুকে কিশোর আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লায় বুকের ভিতরে রড ঢুকে অমিত হাসান (১২) নামের এক কিশোর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে এঘটনা ঘটে। আহত কিশোর অমিত হাসান চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লাহ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। জানা গেছে, গতকাল বিকালে অমিত হাসান স্কুল মাঠে সাইকেল চালাচ্ছিল। এ সময় স্কুলের সামনে হঠাৎ ড্রেনের ভিতরে সাইকেলসহ পড়ে যায়। এতে ড্রেনের ভিতরে থাকা একটি রড তার রাম হাতের নিচে ঢুকে যায়। পরে স্থানীয়রা অমিতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, অমিতের অবস্থা এখন আশঙ্কামুক্ত। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা উন্নত চিকিৎসার জন্য রেফার করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)