ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-03-15 ইং
ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ফুলবাড়ীয়ায় গোয়েন্দা পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার রাত ৯টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের চার রাস্তার মোড় থেকে এদেরকে আটক করা হয়। এসময় এদের কাছ থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরেুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ীয়া চার রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে হিজলগাড়ী স্কুলপাড়ার ছাত্তারের ছেলে সামাদ (২৮) এবং বলদিয়া গ্রামের সেকেন্দারের ছেলে আনিচকে (১৯) আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের শরীর তল্লাশি করে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)