নকল প্রসাধনীতে সয়লাব : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপলোড তারিখঃ 2018-03-15 ইং
নকল প্রসাধনীতে সয়লাব : প্রশাসনের হস্তক্ষেপ কামনা ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা বাজারে কসমেটিকস দোকানগুলোতে ভারতীয় ও কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের অধিকাংশ কসমেটিকস দোকানগুলোতে ভারতীয় পণ্য ও নকল প্রসাধনীতে সয়লাব। প্রশাসনের নজরদারী না থাকায় ও এদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে এসব দোকানীরা। আসল পণ্যর দাম দিয়ে একই মোড়কে নকল পণ্য নিয়ে বাসায় ফিরছে অনেকে। অনেক দামী দামী ব্রান্ডের শ্যাম্পু, তেল, বডি স্প্রে, সেন্ট, রং ফর্সাকারী ক্রীম, ভারতীয় ইমিটেশন গহনা সহ ভেজাল পন্য সয়লাব দোকানগুলোতে। প্রকাশ্যই দোকানীরা এসব বিক্রি করছে ক্রেতাদের কাছে। ক্রেতারা কোনটা আসল কোনটা নকল বুঝতে না পেরে তা ব্যবহার করছে। দোকানীরা কিছু পণ্য বৈধপথে আমদানী করলেও দোকানের অধিকাংশ ভারতীয় পণ্য আনে অবৈধপথে চোরাকারবারীদের মাধ্যমে। বিজিবি মাঝে মাঝে কসমেটিকস পণ্য আটক করলেও অধিকাংশ চলে আসছে দোকানে। সাধারণ ক্রেতাদের ধোকার হাত থেকে বাঁচাতে এসব দোকান জরুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। বিষয়টির প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)