ডিজেল ফিল্টার, ইয়াবা ও ফেন্সিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2018-03-15 ইং
ডিজেল ফিল্টার, ইয়াবা ও ফেন্সিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
জীবননগর ও দামুড়হুদায় বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: জীবননগর ও দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে ২’শ টি ডিজেল ফিল্টার এবং ইয়াবা ও ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার এবং গত মঙ্গলবার পৃথকভাবে অভিযান চালিয়ে এসকল চোরাচালানি ও আসামীকে আটক করা হয়। জানা যায়, গতকাল বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তার উপর হতে ২’শ টি গাড়ীর ডিজেল ফিল্টার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উদ্ধারকৃত গাড়ীর ডিজেল ফিল্টার দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে জানা গেছে। অপরদিকে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বটতলা থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিলসহ বিশারত (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত বিশারত দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আকাল উদ্দীনের ছেলে। তার কাছ থেকে উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৫ হাজার ৮’শ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করে হাবিলদার মো. আশানুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)