দর্শনায় ২০ মোটরসাইকেল আটক : ১০৩ মামলা

আপলোড তারিখঃ 2018-03-14 ইং
দর্শনায় ২০ মোটরসাইকেল আটক : ১০৩ মামলা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের অভিযানে দর্শনায় ১০৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ ২০টি অবৈধ মোটরসাইকেল আটক করেছে পুলিশ। গতকাল সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ড ও দর্শনা বাজারে এ অভিযান চলে। টিআই মাহাবুব কবির ও টিআই আহসান হাবিবের নেতৃত্বে সার্জেন্ট খায়রুল হক, টিএসআই জাহাঙ্গির আলম, এটিএসআই সুমন উর রহমান, এটিএস আই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন ত্রুটির কারনে ১০৩টি মোটরসাইকেলের মামলাসহ ২০টি মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলো পুলিশ হেফাজতে আছে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)