ছবির ক্যাপশন:
অঙ্কন মল্লিক: সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে সরব ছিলেন চুয়াডাঙ্গার দুই কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিক ও দিলীপ কুমার আগারওয়ালা। এরমধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এফবিসিসিআই’র পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে সিঙ্গাপুরে যান। আর সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ী সাহিদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের এই অনুষ্ঠানের কো-অর্গানাইজারের ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ ৪ দিনের সফরে গত ১১ মার্চ সিঙ্গাপুরে যান। বেশ কয়েকটি সমঝোতা স্মারকে সাক্ষরসহ গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে সাংরি লা হোটেলে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্বোধন করেন। নেপালে বিমান দূর্ঘটনায় ২৫ বাংলাদেশী নিহত হলে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে গতকাল বিকাল সাড়ে তিনটায় বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।
