চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় তিনজন আহত

আপলোড তারিখঃ 2018-03-14 ইং
চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় তিনজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা রোড়ে সড়ক দূর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওসমান গনী বিস্কুট (৪৫), জেলা কৃষক লীগের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন স্বপন (৫০) ও জেলা কৃষক লীগের একরামুল দৌলা (৫০)।আহতদের সুত্রে জানা গেছে, গতকাল সকালে দুইটি মোটরসাইকেলযোগে তারা আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় আসছিল। পথিমধ্যে বোয়ালমারী মাঠের মধ্যে পুলিশের চেকপোস্টে সিগনাল পেয়ে প্রথম মোটরসাইকেলটি গতি কমিয়ে দেয়। এতে পিছনের মোটরসাইকেলের চালক বিষয়টি খেয়াল না করায় ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, তিনজনের অবস্থা এখন অশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)