কিশোরীর মৃত্যু : দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2018-03-14 ইং
কিশোরীর মৃত্যু : দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাইরিয়ায় আক্রান্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাইরিয়ায় আক্রান্ত শারমিন (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শারমিন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের কালাপাড়ার মৃত: আব্দুস সাত্তারের মেয়ে। শারমিন এলাকার সিএইসআর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। রুইতনপুর গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, শারমিন গত দুই দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। গত সোমবার দুপুর থেকে হঠাৎ করে শারমিনের ডাইরিয়ায় আক্রান্ত হয়। পরে শারমিনের অবস্থা অবনতি হলে ওই দিন সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারমিন মৃত্যুবরণ করে। শারমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাপহারা মেয়েকে হারিয়ে মা যেন পাগল প্রায়। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সিএইসআর মাধ্যমিক স্কুল মাঠে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)