কার্পাসডাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অধিকাংশ হোটেলগুলো চলছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। হোটেলগুলোতে বছরে দু’একবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হলেও হোটেল কর্তৃপক্ষের যেন কোন মাথাব্যাথা নেই। অল্প টাকা জরিমানার কারনে হোটেল মালিকগুলো কোন কিছুই তোয়াক্কা করছেনা। কার্পাসডাঙ্গা বাজারের ব্রীজ মোড়, কাউন্সিল মোড়, ইন্দ্রা মোড়, কাষ্টম মোড়, মুচি বটতলার বেশ কয়েকটি হোটেল একেবারেই খাবার অযোগ্য পরিবেশ। বাসী তেলে রান্না, বাসী তরকারী, পচা মিষ্টিতে সয়লাব অনেক হোটেল। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় হোটেল কর্তৃপক্ষগুলো বেপরোয়া হয়ে উঠেছে। বিষয়টির প্রতি নজর দিতে কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অস্বাস্থ্যকর ও নোংরা হোটেলগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
