২২ বোতল ফেন্সিডিলসহ দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের সাইদুল আটক

আপলোড তারিখঃ 2018-03-14 ইং
২২ বোতল ফেন্সিডিলসহ দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের সাইদুল আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার ঈশ্বরচন্দ্রপুরের সাইদুলকে (৩৮) ফেন্সিডিলসহ পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ২২ বোতল ফেন্সিডিল বহন করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ শোনিত কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মুনতাজ মিয়ার ছেলে সাইদুল ২২ বোতল ফেন্সিডিল নিয়ে দর্শনা শহরের দিকে আসছে। এ খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা ফুড গোডাউনের নিকট ওত পেতে থেকে তাকে ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একজন চিহ্নিত ফেন্সিডিল ব্যবসায়ী। পরে তাকে সাইদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা থানায় সোর্পদ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)