খালেদা জিয়ার জামিন মঞ্জুর হলেও কুমিল্লার মামলায় গ্রেফতারের নির্দেশ

আপলোড তারিখঃ 2018-03-13 ইং
খালেদা জিয়ার জামিন মঞ্জুর হলেও কুমিল্লার মামলায় গ্রেফতারের নির্দেশ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দিয়েছেন আদালত। হাইকোর্টের সংশ্লিষ্ট অফিসকে এ সময়ের মধ্যে আপিল আবেদনের পেপারবুক তৈরির নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গতকাল রোববার বিশেষ আদালতের রায়ের নথি হাইকোর্টে না পৌঁছায় আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন। পরে গতকালই দুপুর ১২টা ৫৪ মিনিটে পুলিশ পাহারায় বড় একটি ট্রাংকে করে মামলার নথি হাইকোর্টে আসে। এদিকে, কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো ও মামলার পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির রাখতে নির্দেশ দিয়েছে কুমিল্লার একটি আদালত। সোমবার এ আদেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৮ মার্চ। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)