চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে চার মাদকসেবনকারী আটক

আপলোড তারিখঃ 2018-03-13 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে চার মাদকসেবনকারী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বেগমপুর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার মাদক সেবনকারীকে আটক করেছে। গতকাল সোমবার ভিন্ন ভিন্ন সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া তামালতলা ও ফার্ম পাড়া থেকে এদেরকে আটক করা হয়। পরে আটককৃত চার মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের বিপ্লব হোসেন (৩০), মাগুরা জেলার শালিকা থানার আবু হুরাইরা (৩২), ইন্দ্রোজিত (৩৭) ও জাহাঙ্গীর আলম (৩৮)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ির এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল সদর উপজেলার আকুন্দবাড়িয়া তামালতলা ও ফার্ম পড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় দক্ষিণ পড়ার মৃত বদর উদ্দীনের ছেলে বিপ্লব হোসেনসহ মাগুরা জেলার শালিকা থানার ভাটারাইলর গ্রামের মৃত সোমনাথ এর ছেলে ইন্দ্রোজিত, সিতারামপুর গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম এছাড়াও একই এলাকার উজ গ্রামের আমিনুল ইসলামের ছেলে আবু হুরাইরাকে ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল সেবনের দায়ে আটক করেন। পরে আটককৃত এসকল মাদক সেবনকারী আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)