ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও কোলা গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো রামচন্দ্রপুর গ্রামের আকরব আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (৪৫) ও কোলা গ্রামের মৃত রহমান শেখের ছেলে মিন্টু শেখ (৩২)। গতকাল সোমবার সকালে তাদের আটক করা হয়। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামচন্দ্রপুর ও কোলা গ্রামে মাদক ব্যবসায়ীরা গাজা কেনাবেচা করছে। দ্রট্টু তারা ঘটনাস্থলে পৌছে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রাম থেকে লুৎফর রহমান ও কোলা গ্রাম থেকে মিন্টু শেখকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাজা উদ্ধার হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
