মেহেরপুরে অস্ত্র মামলায় দু’জনের কারাদন্ড

আপলোড তারিখঃ 2018-03-13 ইং
মেহেরপুরে অস্ত্র মামলায় দু’জনের কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে একটি অস্ত্র মামলায় সাইফুল ইসলাম নামের একজনের ১৪ বছর এবং শরিফুল ইসলাম নামের অপর একজনের ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকালে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম ওই আদেশ দেন। দন্ডিত সাইফুল ইসলাম গাংনীর চরগোয়াল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং শরিফুল ইসলাম একই গ্রামের রাফেজ উদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২১ জুলাই গাংনী থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সহড়াতলা -হাড়াভাঙ্গা সড়কের মাঝামাঝি স্থানে পুলিশ ওই দুই আসামিকে সন্দেহভাজন হিসাবে আটক করে। এসময় তাদের কাছে থেকে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৬ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এম এম রুস্তম আলী এবং আসামি পক্ষে কামরুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)