আলমডাঙ্গায় বিএনপি দুই কর্মি সমর্থক গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-03-12 ইং
আলমডাঙ্গায় বিএনপি দুই কর্মি সমর্থক গ্রেফতার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে দুই বিএনপির দু’সমর্থককে গ্রেফতার করেছে। তারা নাশকতা মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। রোববার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার ঘোলদাড়ি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত তাহের আলীর ছেলে জহুরুল ইসলামকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে একই রাতে উপজেলার আইলহাঁম গ্রামে অভিযান চালিয়ে মৃত আনোয়ার হোসেনের ছেলে মানিক কে আটক করে। পুলিশ জানিয়েছে, তারা ২০১৭ সালে একটি নাশকতার মামলার আসামী। গ্রেফতার দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)