চুয়াডাঙ্গায় পৌর ছাত্রলীগের কর্মি সভা

আপলোড তারিখঃ 2018-03-11 ইং
চুয়াডাঙ্গায় পৌর ছাত্রলীগের কর্মি সভা ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছাত্রলীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় পৌর এলাকার ২নং ওয়ার্ডের চাঁদনী নার্সারি সংলগ্ন নিমতলা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল আকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন। প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনপদের জননেতা হুইপ ছেলুন জোয়ার্দ্দারকে নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের হাতকে শক্তিশালী সবাইকে ছাত্রলীগের পতাকা তলে আসারও আহ্বান জানান সিনিয়র সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার আহবায়ক সাইফুল ইসলাম রানা, জেলা ছাত্রলীগের উপ-প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুমন, স্বাধীন, রিমন, রিংকু ইমন, রাতুল, রাব্বি, শাওনসহ নেতাকর্মিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)