ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সিফাত (৫) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশু আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি গ্রামের ওবাইদুর রহমানের ছেলে। জানা গেছে, গতকাল দুপুরে শিশু সিফাত স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোকুলখালি বাজারে রাস্তা পার হতে গেলে একটি মোটরসসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশু সিফাত গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বলেন, তার মাথায় আঘাত লেগেছে। তবে তার অবস্থা এখন উন্নতির দিকে
