ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা আকুন্দবাড়িয়া তমাল তলার নিকট সিমেন্ট বোঝায় ট্রাক উল্টে এক যুবক আহত। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল ৫টার দিকে আকুন্দবাড়িয়াপাড়ার ইসরাফিল হোসেন গুন্ডার ছেলে আল আমিন (১৪) ভ্যানের পিছু পিছু বাইসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে একটি সিমেন্ট বোঝায় ঝিনাইদহ-ট-০১১-১৩০ রেজিস্ট্রেশনের একটি ট্রাক আসছিলো। এসময় হঠাৎ আল আমিন সাইকেলের সামনের চাকা একটু ঘুরে গেলে ট্রাক চালক ইমারজেন্সি ব্রেক কষলে সিমেন্ট বোঝায় ট্রাকটি উল্টে যায়। এতে আল আমিন ছিটকে পড়ে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। এরপর ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে ট্রাকটি উদ্ধার করে।
