৩০ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত

আপলোড তারিখঃ 2018-03-11 ইং
৩০ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত ছবির ক্যাপশন:
জীবননগরের উথলীতে অগ্নিকান্ডে দুইটি গরুসহ জীবননগর অফিস: জীবননগর গোয়াল ঘরে আগুন ধরে দুইটি গরুসহ ৩০ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা গেছে, শুক্রবার রাতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মোল্লাবাড়ির শফিসদ্দারের ছেলে তাহাজ্জদ মিয়ার বাড়িতে গরুর গোয়ালে মশা নিধনের জন্য দেয়া ধোয়া থেকে আগুন লাগে গোয়াল ঘরে। এ আগুনে গোয়ালে থাকা ২টি গরু পুড়ে যায় ও পাশ্ববর্তী রান্না ঘরের ভিতরে যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এদিকে জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস ঘরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, উথলী মোল্লাবাড়ি নামক স্থানে যে আগুন লেগেছ এটি ধারনা করা হচ্ছে গোয়াল ঘরে মশা নিধোনের জন্য ধোয়া দেওয়ার স্থান থেকে থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হওয়ায় আগেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)