ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পশুহাট সংলগ্ন লাল ব্রীজের নিকট থেকে একটি ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ থানার অফিসার ইনচার্জের টেলিফোন পেয়ে আলমডাঙ্গা থানা এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় সঙ্গীয় ফোর্সসহ লালব্রীজের কাছ থেকে ট্রাকটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। জানা গেছে, গতকাল দুপুরের দিকে খেজুরতলা গ্রামের নেকবার মন্ডলের ছেলে তমেজ উদ্দিন আলমডাঙ্গা থানার এসআই গিয়াস উদ্দিনের কাছে ফোন করে ট্রাক ছিনতাইয়ের কথা জানান। মোবাইলে ট্যাকিং করে তারা জানতে পারে ট্রাকটি আলমডাঙ্গার পশুহাটে অবস্থান করছে। এ সংবাদ জানার পর তারা নওগাঁ থানা পুলিশকে জানালে তারা ঢাকা মেট্রো-ট-১৮৭০৭৫ নম্বর ট্রাকটির বিষয়ে জানান। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নির্দেশে এসআই গিয়াস ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা নিতে বললে তিনি ট্রাকটি উদ্ধার করে খানায় নিয়ে আসেন। এদিকে সন্ধ্যার দিকে ট্রাকের মালিক নওগা জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন প্রামানিকের ছেলে জাহাঙ্গীর আলম ও গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন, দামুড়হুদার কুতুবপুরের আরিফ থানায় এসে তাদের ট্রাকের কাগজপত্র দেখিয়ে ট্রাকটি তাদের সনাক্ত করেন।
