২৮ বোতল ফেনসিডিলসহ দক্ষিনপাড়ার হেলাল আটক

আপলোড তারিখঃ 2018-03-11 ইং
২৮ বোতল ফেনসিডিলসহ দক্ষিনপাড়ার হেলাল আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে সদর ফাড়ি পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হেলালকে (৩০) ফেনসিডিলসহ আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার সময় দক্ষিন পাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দৌলতদিয়াড় দক্ষিন পড়ার হেলাল বেশ কিছু ফেনসিডিল নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির এস আই ওহিদুল ইসলামসহ সঙ্গীও ফোর্স গতকাল সন্ধ্যার পর হেলালের বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে একই এলাকার পুটে মিস্ত্রির ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হেলালকে নিজ বাড়ির সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে দু’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে আটককৃত আসামী হেলালের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বসত ঘরের ভিতর থেকে মাটি খুড়ে আরো ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)