তিতুদহ প্রতিনিধি: চুৃয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি গ্রামের মৃত হিমাইতুল ইসলামের পুত্র ওহিদুল ইসলাম (বাবু) (২০) একই ইউপির গোষ্টবিহার গ্রামের তোয়া হুজুরের কন্যা লিজা খাতুনের (১৫) সাথে অনৈতিক কাজের সময় হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
জানা গেছে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী লিজা খাতুন গতকাল শনিবার বিকালে তার খালা বাড়ি আইলহাস লক্ষিপুরে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তুু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওহিদুলের সাথে সরোজগঞ্জ বাজারে ঘোরার পর রাতে ওহিদুলের বাড়িতে অবৈধ রাত্রিযাপন করার উদ্দেশ্যে ঘরে ঢুকলে বাড়ির আশেপাশের লোকজন দেখে ফেলে। পরে রাত ১২টার সময় স্থানীয় কয়েকজন বিষয়টি সত্যতা জানার জন্য ঘর তল্লাশি করলে অপ্রীতিকর অবস্থায় দু’জনকে আটক করে। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আকতার হোসন মিমাংসা করতে গেলে উভয়পক্ষের অভিভাবক মানতে নারাজ হলে তাদেরকে ছেড়ে দেয় এবং দু’জনের বাড়িতে চলে যায়। আজ তাদের বিয়ে হবে বলে জানা গেছে।
