চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ৪ মাদক সেবী আটক

আপলোড তারিখঃ 2018-03-10 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ৪ মাদক সেবী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৪ মাদক সেবনকারীকে আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টায় চুয়াডাঙ্গা পৌর শহরের নিচের বাজারের মাংস পট্টি থেকে এই মাদক সেবীদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানা হাজতে রাখা হয়েছে। আটককৃতরা হল জিনতলা পড়ার জাহিদ(৩৫), শেখ পাড়ার ইকরামুল (৩৪), দৌলতদিয়াড় মাঝের পাড়ার মিনহাজ(৩৮), পোস্ট অফিস পড়ার সলেমান(৩৩) পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এ এস আই কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল চুয়াডাঙ্গা পৌর শহরের নিচের বাজারে মাংস পট্টিতে অভিযান চালায়। অভিযানকালে জিনতলা পাড়ার গোলাম সরোয়ারের ছেলে জাহিদ, শেখ পাড়ার তোতা শেখ এর ছেলে ইকরামুল, দৌলতদিয়াড় মাঝের পাড়ার আনিছ এর ছেলে মিনহাজ ও পোস্ট অফিস পাড়ার আমজেদ হোসেনের ছেলে সলেমানকে গাঁজা সেবনের দায়ে আটক করেন। এসময় এদরে কাছ থেকে গাঁজাসহ সেবনের জন্য সারঞ্জম পাওয়া যায়। পরে এসকল মাদক সেবনকারী আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)