সৃজনশীলতার উল্লাসে মেতে উঠার আহ্বান

আপলোড তারিখঃ 2018-03-10 ইং
সৃজনশীলতার উল্লাসে মেতে উঠার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় উদীচীর আয়োজনে নাচ, গান, নৃত্য ও আবৃত্তি সন্ধ্যা অঙ্কন মল্লিক: ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জাকজমপূর্ণভাবে নাচ, গান, নৃত্য, আবৃত্তিসহ নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে এ উৎসব হয়। অনুষ্ঠানের শুরুতেই উদীচী চুয়াডাঙ্গার সহ-সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। চুয়াডাঙ্গা উদীচীর নির্বাহী সদস্য অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী'র প্রাণবন্ত উপস্থাপনায় অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঈীর আলম মান্নান, উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বিশিষ্ট লেখক ছোট গল্পকার পিন্টু রহমান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, উদীচী বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক মিলন কুমার অধিকারী। বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সহ-সভাপতি লুৎফর রহমানের সমাপনি বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বক্তারা বলেন বসন্ত তারুণ্যের প্রতীক। ঋতুরাজ বসন্তের অভিষেক এই রূপসী বাংলায় শীতের শূন্যতাকে বিদায় জানায়। বসন্তে গাছের শাখা-প্রশাখায় নতুন সবুজপত্র বিকশিত হতে থাকে। পলাশ, কৃষ্ণচূড়া আর শিমুলের ডালে যেন লাল ফাগুনের আগুন লাগে। এ ফাগুন জীবনে তারুণ্য, গতি ও সৃজনশীলতায় উল্লাসে মেতে ওঠার ফাগুন। অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করেন উদীচীর সংঙ্গীত শিল্পি শাওন কুমার রায়, রিমা সারমিন, আরিফুজ্জামান আরিফ, আফসানা সোজি, শাহিনা আক্তার, সাঈদা রিফাত, তিথি হাসান, তুষার সিকদার, সেলিম মল্লিক, এসময় আরো উপস্থিত ছিলেন উদীচী চুয়াডাঙ্গার দপ্তর সম্পাদক তন্ময় কুমার বসু, বিল্পব কুমার, তাসলিমা সুলতানা, অমিত কুমার সাধু খা, কবিতা আবৃত্তি করেন উম্মে হাবিবা, তানজিদা ইসলাম, সাদ, মেহেজাবিন নাহার, মালিহা মেহেনাজ, মোল্লা মাহবুব, নৃত্য পরিবেশন করেন পায়েল রানি ঘোষ, আফসানা সোজি, সাঈদা রিফাত, শাহিনা আক্তার প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠানে তবলায় ছিলেন উদীচীর শ্রীদাম কুমার রায়, তন্ময় কুমার বসু, প্যাডে বাবলু, কি-বোর্ড তানভীর ইসলাম, বাঁশিতে বোরহান। সমগ্র অনুষ্ঠানে বরীন্দ্র সংগীত, নজরুল গীতি, সমবেত আবৃত্তি, লোকগীতি, লোক নৃত্য পরিবেশিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)