কার্পাসডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ : মুক্তিযোদ্ধা নিহত

আপলোড তারিখঃ 2018-03-10 ইং
কার্পাসডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ : মুক্তিযোদ্ধা নিহত ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গা বাজারে সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা নূর হাকিম (৭০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা নূর হাকিম দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মোবারকপাড়ার মৃত সাদেক আলীর ছেলে। সাথে থাকা কন্যা নুর-জাহান (৩৫) ও নাতি ছেলে মাসফিক মেহেদী মুগ্ধ (১২) আহত হয় স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে বরি মুক্তিযোদ্ধা নুর হাকিম মেহেরপুর থেকে তার নাতিকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে দর্শনার উদ্দেশ্যে বের হয়ে কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গা বাটকেমারী মোড় নামক স্থানে পৌছালে সামনে থেকে আসা দুতগামী একটি বালিটানা ঘাতক ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। বীর মুক্তিযোদ্ধা নুর হাকিম গাড়ি থেকে ছিটকে পড়ে মারাতœকভাবে আহত হলেও তার সাথে থাকা নাতির কোন ক্ষতি হয়নি। দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধা করে দামুড়হুদা উপজো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্য হয়। এদিকে ঘাতক ট্রাক্টরটি কার্পাসডাঙ্গা ফাড়ির এস আই আসাদুজ্জামান আসাদ আটক করে তার হেফাজতে নিয়েছেন। ঘাতক ড্রাইভার ঘটনার পর থেকে পলাতক রয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা নুর হকিমের লাশ বাড়িতে নেওয়া হলে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। শেষ খবর পাওয়া পযর্šÍ বীর মুক্তিযোদ্ধা নুর হাকিম লাশ বাড়িতে রাখা হয়ে ছিল। তার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা শোক প্রকাশ করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, নূর হাকিমের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা যান। তবে তার স্ত্রী ও মেয়ের অবস্থাও আশংকাজনক। তিনি বলেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হতে পারে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিএম ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার বিকালে কার্পাসডাঙ্গা বাজারে সড়ক দূর্ঘটনায় নূর হাকিম নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এদিকে, নিহত বীর মুক্তিযোদ্ধা নুর হকিমের লাশ বাড়িতে নেওয়া হলে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। শেষ খবর পাওয়া পযর্šÍ বীর মুক্তিযোদ্ধা নুর হাকিম লাশ বাড়িতে রাখা হয়ে ছিল। তার মর্মান্তিক মৃত্যর খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা শোক প্রকাশ করেন। আজ শনিবার দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়ার মধ্যে দিয়ে দাফন কাজ শেষ হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)