ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৬ বিজিবির জওয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭,৪০০ টি ভারতীয় ইমিটেশনের চেইন, ২০,০০০টি ভারতীয় ইমিটেশনের পুতি ও ১,০০,০০০ টি ভারতীয় ইমিটেশনের ধাতপ কাঠি আটক করতে সক্ষম হয়েছে। জানা যায়, গতকাল আনুমানিক সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গাস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার জীবননগর থানার জীবননগর পাকা রাস্তার উপর হতে ৭,৪০০ টি ভারতীয় ইমিটেশনের চেইন, ২০,০০০টি ভারতীয় ইমিটেশনের পুতি এবং ১,০০,০০০টি ভারতীয় ইমিটেশনের ধাতপ কাঠি পরিত্যক্ত অবস্থায় আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা। আটককৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
