ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫ মাদক সেবীকে আটক করেছে। আটকৃতরা সকলেই মাদক সেবনকারী বলে থানা পুলিশ জানিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার থানার এসআই আসাদ হারদী শেখপাড়া গ্রামের সনে মোল্লার সুইট (৩০), হারদী থানাপাড়ার মাদার শেখের ছেলে মিন্টু শেখকে (২৭) মাদক সেবনের অভিযোগে আটক করেছে। এ ছাড়াও এএসআই খালিদ সঙ্গীয় ফোর্সসহ আভিযান চালিয়ে স্টেশন এলাকা থেকে চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামের আনোয়ার আলীর ছেলে রাজিব (৩০), জেহালা গড়চাপড়ার রুহুল আমিনের ছেলে বোরহান (২০) ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সোহাগকে (২২) মাদক সেবনের অপরাধে আটক করে। আজ তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়।
